মজার মজার ধাঁধা (পর্ব -১)



 ১)কোন জিনিস ধরতে গেলে ছুড়তে হয় ?

উত্তর : মাছ ও ছিপ

🎣 🎣 🎣 🐟 🎣 🎣 🎣


২) ডুবে কিন্তু ভিজে না - কি ?

উত্তর : সূর্য 

🌞 🌅 🌄 🌅 🌞


৩) একটি ঘড়ির উপর দিয়ে ঘোড়া চলে গেলো, ঘড়ির কয়টা বাজবে ?

উত্তর : ১২ টা 

🕛 🕛 ⌚ 🕛 🕛


৪) তোমার চোখের সামনেই থাকে, তোমার চোখের সামনেই উঠা বসা করে কিন্তু তুমি দেখতে পাও না কোন?

উত্তর : চোখের পাতা 

👀 👀 👀 👀


৫)কখন ১১ এর সাথে ৩ যোগ করলে, ১ হয় ?

উত্তর : ঘড়িতে ।

⏲️ ⌚ 🕰️ 🕠


৬) একজন ব্যাক্তি , বৃষ্টিতে ছাতা রেনকোট কোনো কিছু ছাড়াই পুরো গ্রাম ঘুরে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি এলেন, কিন্তু তার মাথার একটা চুলও ভিজলো না , কেন ও কিভাবে ??☔

উত্তর : তিনি নাড়া ( ন্যাড়া) ছিলেন ।

☔🌂⛱️🏖️☂️☔


৭)একশো থেকে নিরানব্বই নিয়ে নিলে, কত থাকবে ?

উত্তর : 10 (নিরা একজন মেয়ের নাম, নিরা নব্বই টাকা নিয়ে নিলো)


৮) ছোট ভাই খেটে খায়, বড় ভাই বসে খায় ,কি ?

উত্তর : শিল নোরা


৯)  আপনাকে একটা নতুন বাটি, একটা নতুন চামচ এবং ফোটানো দুধ দেওয়া হলো। আপনি চুমুক দিয়ে খেতে পারবেন না, আর চামচ দিয়ে খেতে পারলেন না। কেন?


উ: আপনাকে কাটা চামচ দেওয়া হয়েছিল।

🍴🍴🍴🍴🍴


১০)আপনি দোকানে গিয়ে এক প্যাকেট বিস্কিট কিনলেন। বিস্কিটের উপরে যে জিনিসটা ফ্রী লেখা ছিল সেটা দোকানে থাকা সত্ত্বেও দোকানদার আপনাকে দিল না। আপনিও কিছু না বলেই চলে এলেন ... কেন?

🆓 🆓 🆓 🆓 🆓

উ: সেটা ছিল ডায়াবেটিস বিস্কিট এবং উপরে লেখা ছিল "Suger FREE" 




Comments