১)এক অভিজ্ঞ জেলে জলে মাছ না থাকা সত্ত্বেও জাল দিল। কেন?
উ: সে জল জ্বাল দিচ্ছিল ...
🐟 🐟 🐟 🐟
২) একটা লোক স্বাভাবিক ভাবেই নিজের গাড়ি চালাচ্ছেন। তিনি phone এ কথাও বলছেন না, belt লাগিয়ে limited speed এ ঠিক রাস্তায় গাড়ি চালাচ্ছেন। তারপরেও police তাকে ধরলো এবং fine করলো। কেন?
উ: সিটবেল্ট পড়েনি। প্যান্টের বেল্ট পড়েছিল ...
🚓🏎️🚗🚘
৩) আপনি পকেটে শুধু পঞ্চাশ টাকার নোট নিয়ে বাজারে বেড়োলেন, আপনি বাইরে ধার না করে কুড়ি টাকা খরচ করে এলেন। তাও বাড়ি ফেরার সময় দেখলেন যে আপনার কাছে পঞ্চাশ টাকাই আছে। কিভাবে?
উ: মোবাইলে অনলাইন পেমেন্ট করেছেন ।
📱 🤳 🈷️
৪) একটি মাত্র অক্ষর যোগ করে কীভাবে "এক জন"-কে ১২জন করবেন?
উ: এক "ড"জন
👨👨👦👨👨👦👦👨👨👧👨👨👧👦👨👩👦👦
৫)দই এর চামচ, পায়েসের চামচ ,আইসক্রিমের চামচ - ছোট থেকে বড় সাজাও ।
উত্তর : সম্ভব নয় । কারণ দই, পায়েস ও আইসক্রিমের চামচ হয় না ।
🥄🍽️🍴🥄🍽️🍴
৬) পাঁচ মিনিটের রাস্তা এক ঘণ্টায় পার করে কে ?
উত্তর : ঘণ্টার কাটা
⏰⏱️⏲️⌚
৭) একজন ছিঁচকে চোর, একজন বড় মাপের ডাকাত একজন বহুদিনের আসামি এবং একজন পকেটমার বিচারের দায়িত্ব আপনার । এখন কাকে আপনি মুক্তি দিবেন ?
উত্তর : আসামিকে । কারণ তিনি কোন অপরাধ করেননি, তিনি আসামের অধিবাসী ।
⚖️👨⚖️👨⚖️👩⚖️👩⚖️⚖️
৮) কি এমন জিনিস এক থেকে পাঁচ অবধি থাকে, ছোট থেকে বড় পরপর সাজানো থাকে, তবে তাতে পাঁচ বড় নয় তিন বড় ?
উত্তর : হাতের আঙুল।
🖐️🖐️🖐️🖐️🖐️
৯) রাত তখন 1:30 । একটি নির্জন অন্ধকার রাস্তা । একটি মেয়ে সে রাস্তায় হাঁটছিল । হঠাৎ সে দেখল তিনটি অপরিচিত ছেলে তাকে ফলো করছে । এই পরিস্থিতিতে মেয়েটির একটুও বিচলিত না হয়ে সোজা বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল । কি করে ??
উত্তর : কারণ তারা মেয়েটিকে সোশ্যাল মিডিয়ার ফলো করছিল ।
👤👥👥👥👥👣👣🌐
১০) বাবরের সাথে ইব্রাহিম লোদীর পানিপথের যুদ্ধে দুই লক্ষ সৈন্য হাজির । বাবরের অশ্বারোহী সৈন্যরা বিপক্ষে ১৮৪০০ জন সৈন্য নিধন করল । তীরের আঘাতে প্রাণ হারালো ৪৮০০ জন । হাতির পিঠে চেপে সৈন্যরা নিধন করলো বিপক্ষের ৬৫০০ সৈন্যকে । তাহলে এখন কতজন সৈন্য বেঁচে আছে ??
উত্তর : একজনও নেই । কারণ যুদ্ধ হয়েছিল ১৫২৬ সালে । তখনকার একটিও সৈন্য এখন বেঁচে নেই ।
💂♂️💂♂️💂♂️🤼♂️🤼♂️🤼🤼♂️

Comments
Post a Comment